AI Sales Agent
999.00৳
আপনার দোকানের ২৪ ঘণ্টার বিক্রয়কর্মী। ওয়েবসাইট চ্যাট, Messenger আর WhatsApp-এ কাস্টমারের প্রশ্নের উত্তর দেয়, আসল দাম ও স্টক বলে, প্রোডাক্ট সাজেস্ট করে, দামাদামি সামলায় আর অর্ডার নিয়ে কুরিয়ারে পাঠায়।
- ৳৯৯৯/মাস — প্লাগইন + ২০ লাখ AI টোকেন, কোনো API key লাগে না
- ১৫ দিন ফ্রি ট্রায়াল — কঠিন প্রশ্নে Claude Opus 5.5, ইনস্টল করে এক ক্লিকে চালু
- টোকেন আগে শেষ হলে আবার ৳৯৯৯: +২০ লাখ টোকেন, +১ মাস
- Original, malware-free files from the author
- One-click updates while your license is active
- Support from the Beetbuys team
- Version
- 1.6.4
- Last update
- November 19, 2026
- Requires WordPress
- 6.2
- Tested up to
- 7.1
- Requires PHP
- 7.4
- Compatible with
- WooCommerce, যেকোনো থিম
- License
- 1 site
আপনার দোকানের ২৪ ঘণ্টার বিক্রয়কর্মী। রাত ২টায় কেউ মেসেজ দিলেও সাথে সাথে উত্তর পাবে: আসল দাম, স্টক, ছবিসহ প্রোডাক্ট, আর চাইলে চ্যাটেই অর্ডার। ওয়েবসাইট, Facebook Messenger আর WhatsApp — তিন জায়গায় একটাই এজেন্ট।
এক নজরে
AI Sales Agent একটা WooCommerce প্লাগইন। এটা আপনার দোকানের আসল প্রোডাক্ট, দাম আর স্টক পড়ে কাস্টমারের সাথে দোকানের টিমের মতো সম্মান দিয়ে কথা বলে, প্রোডাক্ট সাজেস্ট করে, দামাদামি সামলায়, অর্ডার তৈরি করে আর কুরিয়ারে পাঠায়। আপনি শুধু ড্যাশবোর্ডে দেখবেন কত বিক্রি হলো, কত লাভ হলো।
ডেমো ভিডিও
ফিচার
সেলস অটোমেশন কীভাবে কাজ করে
- কাস্টমার মেসেজ করে — ওয়েবসাইটে, Messenger-এ বা WhatsApp-এ। এজেন্ট সাথে সাথে উত্তর দেয়।
- প্রোডাক্ট খোঁজে ও দেখায় — দরকার বুঝে ১–২টা প্রোডাক্ট, আসল দাম আর ছবি। মানানসই আরেকটা প্রোডাক্টও সাজেস্ট করে।
- প্রশ্ন ও দামাদামি — গুণমান, ডেলিভারি, পেমেন্টের প্রশ্নের উত্তর; আপনার সীমার মধ্যে দামাদামি।
- অর্ডার — তথ্য নিয়ে সারাংশ দেখায়, “হ্যাঁ” পেলে WooCommerce-এ আসল অর্ডার তৈরি করে।
- কুরিয়ার — আপনার অনুমোদনে বা অটো, SteadFast-এ বুকিং।
- হিসাব — ড্যাশবোর্ডে কোন চ্যাট থেকে কত বিক্রি, কত লাভ।
বানানো তথ্য নয়: এজেন্ট যা জানে না, তা বলে না। কেউ সরাসরি জিজ্ঞেস করলে সৎভাবে জানায় এটা অটোমেটেড সহকারী আর চাইলে টিমের কাউকে ডেকে দেয়। এতে কাস্টমারের আস্থা থাকে আর Meta-র নিয়মও মানা হয়।
দাম
মাস শেষ হওয়ার আগেই ২০ লাখ টোকেন শেষ হলে আবার ৳৯৯৯ দিয়ে রিনিউ করুন: আরও ২০ লাখ টোকেন আর এক মাস যোগ হবে, একই লাইসেন্সে। প্লাগইনের Settings থেকেই এক ক্লিকে কেনা যায় (bKash, Nagad, card)। আলাদা কোনো AI account বা API key লাগে না, সব Beetbuys সামলায়। মেয়াদ শেষের ৫ দিন আগে ইমেইল আর প্লাগইনের ভেতরে রিমাইন্ডার আসে। লাইসেন্স শেষ হলে এজেন্ট থেমে যায়, সেটিংস আর কথোপকথন থেকে যায়।
ইনস্টল থেকে লাইভ করা পর্যন্ত সব ধাপ নিচের সেটআপ গাইডে, আর নিজে পরখ করতে লাইভ ডেমো দেখুন।
প্রয়োজন: WordPress 6.2+, PHP 7.4+, WooCommerce। Messenger ও WhatsApp-এর জন্য Meta Business account।
লাইভ ডেমো
কাস্টমার হয়ে নিচের বক্সে নিজের মতো লিখুন: দাম জিজ্ঞেস করুন, দাম কমাতে বলুন, ডেলিভারি চার্জ জানুন বা অর্ডার দিন। বাংলা, Banglish বা English, যে ভাষায় লিখবেন সেই ভাষায় উত্তর পাবেন।
এখানে যা দেখছেন
সেটআপ গাইড
AI Sales Agent আপনার WooCommerce দোকানের ওয়েবসাইট চ্যাট, Facebook Messenger আর WhatsApp-এ কাস্টমারের প্রশ্নের উত্তর দেয়, প্রোডাক্ট দেখায়, অর্ডার নেয় আর কুরিয়ারে পাঠায়। এই পেজে ইনস্টল থেকে লাইভ করা পর্যন্ত সব ধাপ দেওয়া আছে। প্লাগইনের ভেতরেও AI Agent → Setup guide পেজে একই গাইড আপনার সাইটের আসল URL আর token সহ দেখাবে।
শুরু করার আগে
| প্রয়োজন | কী লাগবে |
|---|---|
| WordPress | 6.2 বা নতুন |
| PHP | 7.4 বা নতুন |
| WooCommerce | চালু থাকতে হবে |
| AI | কিছু লাগবে না — AI টোকেন প্ল্যানেই আছে (৳৯৯৯ = ২০ লাখ) |
| Messenger / WhatsApp | Meta Business account (ঐচ্ছিক) |
ইনস্টল
- কেনার পর My account → Downloads থেকে zip ফাইলটা নামিয়ে নিন।
- আপনার সাইটে Plugins → Add New → Upload Plugin → zip বেছে নিয়ে Install → Activate।
- বাঁদিকের মেনুতে নতুন AI Agent মেনু দেখাবে। নিচের ধাপগুলো সেখানেই করবেন।
১. ফ্রি ট্রায়াল বা প্ল্যান চালু করুন
- প্লাগইন ইনস্টল করে AI Agent → Settings-এ Start free trial চাপুন। ইমেইল দিয়ে সম্মতির ঘরে টিক দিলেই ১৫ দিনের ট্রায়াল চালু, কঠিন প্রশ্নে Claude Opus 5.5, প্রায় ২ লাখ AI টোকেন (যেটা আগে শেষ হয়)। এক সাইটে আর এক ইমেইলে একবারই ট্রায়াল হয়।
- ট্রায়াল শেষে Settings-এর Buy — ৳999/month চাপুন। ট্রায়ালের ইমেইল দিয়ে কিনলে একই key নিজে থেকে চালু হয়ে যায়, আলাদা কিছু করতে হয় না।
- আগে থেকে key থাকলে (BB-…) লাইসেন্স পেজে বসিয়ে Activate চাপুন। কেনার পর key ইমেইলে আর My account → Licences-এ পাবেন।
- এক key একটা সাইটে চলে। সাইট বদলাতে আগে পুরনো সাইট থেকে Remove করুন।
২. AI টোকেন কীভাবে চলে
- ৳৯৯৯ দিলে পাবেন ১ মাস + ২০ লাখ AI টোকেন। কোনো Anthropic account, card বা API key লাগে না।
- কাস্টমারের প্রতিটা উত্তরে কিছু টোকেন খরচ হয়। কত বাকি আছে Settings আর Dashboard-এ দেখা যায়, কমে গেলে ইমেইল আসে।
- মাসের আগেই টোকেন শেষ হলে Settings থেকে আবার Renew — ৳999: আরও ২০ লাখ টোকেন আর এক মাস যোগ হয়, একই key-তে। bKash, Nagad বা card।
- টোকেন কেনার দিন থেকে ৩০ দিন বৈধ থাকে।
AI আপনার প্রোডাক্ট, দাম, স্টক আর অর্ডার পড়তে ও অর্ডার তৈরি করতে পারে। প্রোডাক্ট বা দাম বদলাতে, মুছতে, রিফান্ড বা কাস্টমারের পুরনো অর্ডারের তথ্য দেখতে পারে না (অর্ডার নম্বর + ফোন দুটোই মিললে তবেই স্ট্যাটাস বলে)।
৩. দোকানের তথ্য আর কথার ধরন
- Shop notes: ডেলিভারিতে কত দিন, রিটার্ন/এক্সচেঞ্জের নিয়ম, ওয়ারেন্টি, অফিস টাইম, অগ্রিম লাগবে কিনা — যা কাস্টমার সবচেয়ে বেশি জিজ্ঞেস করে। এখানে যা নেই, AI তা বানিয়ে বলবে না, টিমের কাছে পাঠাবে।
- Reply as: কাস্টমার যে নাম দেখবে (যেমন "আপনার দোকান Team")। উত্তর হবে দোকানের মানুষের মতো স্বাভাবিক আর সম্মানজনক (সবসময় "আপনি")।
- সৎতার নিয়ম: কেউ সরাসরি জিজ্ঞেস করলে "আমি কি মানুষের সাথে কথা বলছি?", তখন সে জানাবে এটা দোকানের অটোমেটেড সহকারী, আর চাইলে টিমের একজনকে ডেকে দেবে। Meta-র নিয়ম আর কাস্টমারের আস্থা — দুটোই রক্ষা করতে এটা বন্ধ করা যায় না।
- কেনা দাম (Cost price): প্রোডাক্ট এডিট → General ট্যাবে দিন। শুধু আপনি দেখবেন, AI কখনো কাস্টমারকে বলে না। না দিলে সেই প্রোডাক্ট লাভের হিসাবে আসবে না।
৪. ওয়েবসাইট চ্যাট — আগে নিজে টেস্ট, তারপর Live
- Settings → Website chat = Demo। শুধু আপনি (admin) চ্যাট বাবল দেখবেন।
- কাস্টমার সেজে ১০–২০টা প্রশ্ন করুন: দাম, ডেলিভারি, অর্ডার, রিটার্ন। একটা টেস্ট অর্ডার দিয়ে তারপর বাতিল করুন।
- Conversations পেজে পুরো কথা পড়ুন। ভুল দেখলে Shop notes ঠিক করুন।
- সব ঠিক থাকলে Website chat = Live।
- কুরিয়ার: "Wait for my approval" দিয়ে শুরু করুন। কয়েক সপ্তাহ ভালো চললে "automatically" করুন (বেশি ঝুঁকির COD তবুও আপনার কাছে আসবে)। অটো কুরিয়ারের জন্য Beetbuys Courier (SteadFast) সংযোগ লাগে।
৫. Facebook Messenger যুক্ত করুন
যা লাগবে: আপনার Facebook Page-এর admin access, আর একটা Meta Business account।
developers.facebook.com→ My Apps → Create App → ধরন Business। App-এ Messenger প্রোডাক্ট যোগ করুন।- Messenger → Settings → Access Tokens-এ আপনার Page যুক্ত করে Page access token তৈরি করুন। প্রোডাকশনের জন্য Business Settings → System users থেকে না-মেয়াদোত্তীর্ণ token নেওয়া ভালো।
- যে permission লাগবে (শুধু এগুলোই):
pages_messaging(মেসেজ পড়া ও উত্তর দেওয়া),pages_manage_metadata(webhook চালু করা),pages_show_list(Page বেছে নেওয়া)। পোস্ট করা, বিজ্ঞাপন বা অন্য কোনো permission দরকার নেই। - App → Settings → Basic থেকে App secret কপি করুন।
- Settings-এ Page access token আর App secret বসান।
- Messenger → Webhooks: Callback URL
https://আপনার-সাইট/wp-json/bbai/v1/messenger, Verify token(Setup guide পেজে দেখানো token)। Page-কেmessagesআরmessaging_postbacks-এ subscribe করুন। - প্রথমে App "Development" মোডে থাকে, তখন শুধু App-এর admin/tester-রা উত্তর পায়। সবার জন্য চালু করতে App Review-এ
pages_messagingচেয়ে আবেদন করুন, তারপর App "Live" করুন। - Settings-এ "Answer Messenger" চালু করুন।
মেসেজের উত্তর সাধারণত কাস্টমারের শেষ মেসেজের ২৪ ঘণ্টার মধ্যে দিতে হয় (Meta-র নিয়ম)। আলাদা প্রচারমূলক মেসেজ এই প্লাগইন পাঠায় না।
৬. WhatsApp যুক্ত করুন
যা লাগবে: Meta Business account (যাচাই করা থাকলে ভালো), আর একটা ফোন নম্বর যেটা এখন WhatsApp app-এ চলছে না (বা সেখান থেকে সরিয়ে নিতে হবে)।
- একই Meta App-এ WhatsApp প্রোডাক্ট যোগ করুন → API Setup-এ নম্বর যোগ ও যাচাই করুন।
- Phone number ID কপি করুন।
- Business Settings → System users → নতুন system user → App আর WhatsApp account assign করুন → Generate token। Permission শুধু:
whatsapp_business_messaging(মেসেজ পাঠানো) আরwhatsapp_business_management(নম্বর ও webhook)। - Settings-এ Phone number ID, token আর App secret বসান।
- WhatsApp → Configuration → Webhook: Callback URL
https://আপনার-সাইট/wp-json/bbai/v1/whatsapp, Verify token(Setup guide পেজে দেখানো token), তারপরmessagesfield subscribe করুন। - Settings-এ "Answer WhatsApp" চালু করুন, নিজের ফোন থেকে মেসেজ দিয়ে টেস্ট করুন।
WhatsApp-এ কাস্টমার মেসেজ করলে ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ফ্রিতে দেওয়া যায়। Meta-র দাম আর নিয়ম সময়ে সময়ে বদলায়, তাই আপনার Meta Business account-এ বর্তমান দাম দেখে নিন।
৭. নিরাপত্তা আর গোপনীয়তা
- Messenger/WhatsApp-এর token এনক্রিপ্ট করে শুধু আপনার সাইটে রাখা হয়। কথোপকথন Beetbuys AI gateway হয়ে AI-এর (Anthropic Claude) কাছে যায় উত্তরের জন্য; gateway-এ কথা সংরক্ষণ করা হয় না, শুধু টোকেনের হিসাব থাকে। ফ্রি ট্রায়াল চালু করলে সাইটের ঠিকানা আর আপনার দেওয়া ইমেইল Beetbuys-এ যায়, আপনার Beetbuys account বানাতে।
- Meta-র পাঠানো প্রতিটি মেসেজ App secret দিয়ে যাচাই হয়, নকল মেসেজ আটকে যায়।
- AI কখনো card, পাসওয়ার্ড বা OTP চায় না, আর কেনা দাম কখনো কাস্টমারকে বলে না।
- আপনার Privacy Policy-তে এক লাইন যোগ করুন যে চ্যাটে অটোমেটেড সহকারী উত্তর দেয় ও কথোপকথন অর্ডারের জন্য সংরক্ষণ করা হয়।
- সমস্যা হলে Settings-এর উপরে "Last problem" দেখুন, বা Beetbuys সাপোর্টে যোগাযোগ করুন।
প্রোডাক্ট পেজের বাটন
- AI Agent → Settings → Product page-এ "বিস্তারিত জানুন" বাটন চালু করুন, চাইলে লেখা বদলান। কাস্টমার চাপলে চ্যাট খোলে, আর এজেন্ট আগে থেকেই জানে কোন প্রোডাক্টের কথা হচ্ছে।
- Add to cart বাটন: রাখুন, Buy now করুন (সরাসরি checkout), অথবা লুকিয়ে রাখুন (থিমে Buy now আগে থেকেই থাকলে)।
- কোনো প্রোডাক্টে আলাদা নিয়ম চাইলে সেই প্রোডাক্ট এডিট করে General ট্যাবে "AI agent button" আর "Add to cart button" বেছে নিন।
দামাদামি সেট করা
- AI Agent → Settings → Bargaining চালু করুন।
- সর্বোচ্চ ছাড় (%): এর বেশি এজেন্ট কখনো কমাবে না। কোনো প্রোডাক্টে আলাদা সীমা চাইলে প্রোডাক্ট এডিট পেজে দিন।
- কতবার চাইলে তবেই ছাড়: প্রথমবার চাইলেই ছাড় দেয় না, আগে পণ্যের গুণ বুঝিয়ে বলে। তারপর ধাপে ধাপে কমায়।
- কেনা দামের উপরে ন্যূনতম লাভ: কেনা দাম দিলে এজেন্ট কখনো এর নিচে নামবে না।
- রাজি হওয়া দাম অর্ডারে নিজেই বসে, আর Dashboard-এ দেখায় মোট কত ছাড় দেওয়া হলো।
প্রশ্নোত্তর
কাস্টমার কি বুঝবে এটা AI?
উত্তরগুলো দোকানের টিমের মতো স্বাভাবিক আর সম্মানজনক। তবে কেউ সরাসরি জিজ্ঞেস করলে এজেন্ট সৎভাবে জানায় যে এটা দোকানের অটোমেটেড সহকারী, আর চাইলে টিমের কাউকে ডেকে দেয়।
খরচ কত?
একটাই প্ল্যান: ৳৯৯৯/মাস = প্লাগইন + ২০ লাখ AI টোকেন। প্রথমে ১৫ দিন ফ্রি ট্রায়াল। সহজ প্রশ্নে দ্রুত মডেল, দরদাম-ছবি-অভিযোগে Claude Sonnet 5.5, খুব জটিল আলাপে Claude Opus 5.5 — এজেন্ট নিজেই বেছে নেয়। মাসের আগে টোকেন শেষ হলে আবার ৳৯৯৯ দিলে আরও ২০ লাখ টোকেন আর এক মাস যোগ হয়।
লাইসেন্স শেষ হলে কী হবে?
এজেন্ট উত্তর দেওয়া বন্ধ করে দেবে আর আপডেট আসবে না। আপনার অর্ডার, কথোপকথন আর সেটিংস সব থেকে যায়, renew করলেই আবার চলবে।
আমার কাস্টমারের তথ্য কোথায় থাকে?
কথোপকথন আর অর্ডার আপনার নিজের সাইটের ডাটাবেসে থাকে।







Reviews
There are no reviews yet.